রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়  পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচার, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দাবি ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ঈদযাত্রা ‘আরামদায়ক ও মনোরম’ হবে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী রামপালে আল আমীন বাহিনীর হামলায় বিএনপি নেতা রুহুল আমীনসহ আহতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় 
/ ৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: দেশে আধুনিক ও দায়িত্বশীল সম্প্রচার মাধ্যম গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সঙ্গে IP Television Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে দৈনিক একাত্তরের বাংলাদেশ পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্ল্যাশ টিভিকে পূর্ণাঙ্গভাবে (অন-এয়ার) সম্প্রচারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম চ্যানেলটির সার্বিক কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “ফ্ল্যাশ টিভি অতি দ্রুত কৃষি সহ নানাবিধ সংবাদভিত্তিক ও সমসাময়িক অনুষ্ঠানমালা নিয়ে সম্প্রচারে আসতে যাচ্ছে। কৃষকের মান উন্নয়নের  লক্ষ্যে কৃষিভিত্তিক প্রচার,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”এ বিষয়ে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “দেশে কিংবা দেশের বাইরে ফ্ল্যাশ টিভির কার্যক্রম পরিচালনায় আমরা সার্বিক সহযোগিতা করব। গণমাধ্যমের বিকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।”সভায় উপস্থিত ছিলেন চ্যানেলটি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আমিন ও অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমের মানোন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.