বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত যশোরের কেশবপুরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায় লালবাগে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি পিরোজপুরের জিয়ানগরের জেলের জালে ধরা পরল ২৮ লাখ টাকার ১৪৪ টি লক্ষা মাছ খুলনার ডুমুরিয়ায় নদী পুনঃ খননের মাটি ২য় পর্যায়ে প্রকাশ্য নিলামে বিক্রি কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
/ ৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস:পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগন পিরোজপুর এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, শাড়িতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, প্রধান শিক্ষক শাহ আলম, বশির আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা নাসির মল্লিক ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। প্রথমে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.