শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থ রক্ষা করেই শাহজালালের থার্ড টার্মিনালের চুক্তি করতে চায় সরকার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির
/ ০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে গরম ও শীত মৌসুমে এক ঘণ্টা সময় এগিয়ে নেওয়া হয় ডে-লাইট সেভিংয়ের অংশ হিসেবে, যা তাদের জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংক্ষিপ্ত সফরে দুপুরে সিলেটে পৌঁছে বিকেল চারটায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশের নয়, বরং একটি বৈশ্বিক বাস্তবতা। তাই বিদ্যুৎ সাশ্রয়সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করে সবাইকে শৃঙ্খলাবোধের পরিচয় দিতে হবে।মন্ত্রী উল্লেখ করেন, সন্ধ্যা ছয়টা থেকে পিক আওয়ার শুরু হয়। এ সময় দোকানপাট বন্ধ রাখা হলে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে, যা দীর্ঘ সময় ব্যবহারে সহায়ক হবে। জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ শিল্পকারখানা গ্যাসনির্ভর এবং গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেই অন্যান্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করছে। রপ্তানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন দেশে ভোগ ব্যয় কমে যাওয়ায় রপ্তানি কমেছে। তবে এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, প্রতিযোগী অন্যান্য দেশও একই পরিস্থিতির মুখোমুখি। এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.