শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন-গৃহহীন হাউজিং লিমিটেডের গাজীপুরে নকল সিগারেটের দাপট: অদৃশ্য সিন্ডিকেটের বিস্তার, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ আলমগীর হোসেন ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই
/ ২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস::জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা খুলনা মহানগরীর শেখপাড়া সড়কস্থ নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর সদর উপজেলার ৬৫ নম্বর কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী উত্তর কালিকাঠী তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সকলেই মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক প্রদান করেন।

২৭.০৩.২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.