বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব পিরোজপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
/ ১২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

আওরঙ্গজেব কামাল:মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩তম জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শুক্রবার সকাল প্রায় সোয়া ১০টার দিকে তারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার কিছু সময় নীরবে দাঁড়িয়ে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য দর্শনার্থীরাও গভীর শ্রদ্ধা ও নীরবতার মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।পরবর্তীতে তারা স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ে স্পিকার লিখিত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।ডেপুটি স্পিকারও তার মন্তব্যে বলেন, বীর শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের এই আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয় এবং জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করবে।এ সময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশ নেন।উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়মিতভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.