বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ যশোরের কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা ফ্ল্যাশ টিভির এমডি আনিস উদ্দিন সেন্টু এখন ‘দৈনিক ৭১-এর বাংলাদেশ’-এর সহ-সম্পাদক অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ
/ ০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটায় হোটেল‌ আমান ইন্টাঃ এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ‌ এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।আয়োজক সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে কাজের নৈতিকতা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উত্তরণ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র ও চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.