বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ যশোরের কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা ফ্ল্যাশ টিভির এমডি আনিস উদ্দিন সেন্টু এখন ‘দৈনিক ৭১-এর বাংলাদেশ’-এর সহ-সম্পাদক অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর
/ ২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।মো. আমিনুল ইসলাম বলেন, এ ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে আমাদের জুলাই বিপ্লবে যে সকল আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে আমি কর্তব্য পালন করতে পারি। এ ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারটা হয়।তিনি আরও বলেন, সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমার বন্ধু। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম। আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.