বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ যশোরের কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা ফ্ল্যাশ টিভির এমডি আনিস উদ্দিন সেন্টু এখন ‘দৈনিক ৭১-এর বাংলাদেশ’-এর সহ-সম্পাদক অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
/ ২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে বলেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । রোববার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতার চর্চা নিশ্চিত করতে হবে। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেলা-উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.