আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে ধান চাষের কৃষি জমিতে লোনা পানি তুলে মাছ চাষের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ঘুর্নিঝড়-বাঁধ ভাঙ্গা জলোচ্ছ্বস বেষ্টিত প্রতাপনগর ইউনিয়নে লোনা পানির ছোবল থেকে রক্ষা করে মিঠাপানির চাষাবাদে ইউনিয়নকে ভরে তুলতে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম শুরু করেন ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী। ২ বছর আগে তার সংগ্রামের সাথে মানুষ সাড়া দিয়ে লোনা পানি মুক্ত প্রতাপনগর গড়তে কাজ শুরু করেন। গত দু’বছরে ইউনিয়নে সবুজ বিপ্লব ঘটেছে। কেবল ধান চাষ নয় গাছগাছালী, সবজিসহ সবুজ ফসল ও গাছগাছালিতে ইউনিয়ন ছেয়ে গেছে। ফসল ঘরে তুলতে পেরে চাষীদের মন ভরে গেছে। কিন্তু এ বছর ভিন্ন পরিবেশ তৈরীতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, ৫নং ওয়ার্ডের খেয়াঘাটের দক্ষিণ পাশে ছোট স্লুইস গেট দিয়ে পানি নিস্কাশন ব্যবস্থা ছিল। এলাকার পানি নিস্কাশনে গেটটি ব্যবহৃত হতো। মাদারবাড়িয়া গ্রামের মৃত. জবেদ আলীর ছেলে শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সোমবার থেকে গেট দিয়ে লোনা পানি উঠানো হচ্ছে। পানি উঠানো বন্ধ না হলে এলাকার (প্রতাপনগর দক্ষিণ বিলের) ১ হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে। সাথে সাথে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এলাকার সার্বিক পরিবেশ নষ্ট হবে। চেয়ারম্যান আবু দাউদ আরও বলেন, আমি লোনা পানি উঠানো বন্ধ করতে গেলে একটি গ্রুপ অশ্লীল ভাষায় কথা বলে। বিষয়টি তদন্ত পূর্বক পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
আশাশুনির শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনির শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শোভনালী ইউনিয়ন পরিষদ হল রুমে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।জেলা সিটি আইপি সদস্য কনক চন্দ্র মন্ডলের পরিচালনায় ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মতিউর রহমান বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অগ্রগতি পর্যালোচনা করেন। সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, নাসির উদ্দিন, নাসিমা খাতুন, আনসার ভিডিপি টিম লিডার আবুল হোসেন, প.প. পরিদর্শক গোলাম মোস্তফা, ইউনিয়ন সমাজকর্মী জ্যোৎস্না ইয়াসমিন, সহকারী শিক্ষক পলাশ কুমার মন্ডল, রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল প্রমুখ। সভায় মানব পাচার প্রতিরোধে আগামী দু’মাসের পরিকল্পনায় কমিটির উদ্যোগ এবং সারভাইভার চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে বাজেটের অর্থ ব্যয়ের বিষয়ে পরিকল্পনা গ্রহন, উঠান বৈঠক ও মানব পাচার রোধে সচেতনতার জন্য মাইকিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি পরিচালনা করছে।
আশাশুনিতে সাবেক ইউপি সদস্যের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউপির সাবেক মেম্বার আব্দুল গফুর সানা (৭০) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আশাশুনি গ্রামের আব্দুল গফুর সানা দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজেউন)। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানো মঙ্গলবার জানাযা নামাজে ইমামতি করেন, গুনাকরকাটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রবিউল ইসলাম। নামাজ পূর্ব আলোচনায় অংশ নেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, আল. মাওঃ আবুল কাশেম, আবুল কালাম আজাদ বুলবুলসহ পরিারের সদস্য ও অন্যরা। মৃতকালে তিনি স্ত্রী, ৯ কন্যা সন্তান রেখে যান। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Oplus_16908288
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শিশু শিক্ষা প্রতিষ্ঠানএবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুল চত্বরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সাতক্ষীরা এড. শহিদুল ইসলাম বাচ্চু (এপিপি)। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, জিএম আমিনুর ইসলাম, সহকারী শিক্ষক মুক্তা আক্তারী, পাপিয়া সরকার, আমিনুর রহমান, ইয়াছিন আলী, ফাতিমা খাতুন, কেয়া বিশ্বাস, রাফিজা খাতুন, আনারুল ইসলাম, ফয়সাল আহমেদ, হুমায়রা তিথী ও কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত সোম ও মঙ্গলবার ইনডোর এবং গত ৬ ফেব্রুয়ারি শনিবার আউট ডোরে মোট ৩৭ ইভেন্টে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্লাসের ভিন্নতার উপর ভিত্তি করে মোট ৮০ প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী ২৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার বিতরণ করা। সব শেষে প্রত্যেক প্রতিযোগীর মাঝে শান্তনা পুরস্কার তুলে দেয়া হয়

