শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি পুলিশসহ সব বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, ঢাকা প্রেস ক্লাবের
/ ১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: দেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা প্রেস ক্লাব। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে সংগঠনটি আশা প্রকাশ করেছে—নতুন সরকারের নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন ও আইনের শাসনের পথে আরও এগিয়ে যাবে। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা, জনমত প্রতিফলন, অনিয়ম-দুর্নীতি উন্মোচন এবং নীতি-নির্ধারণে জনস্বার্থের প্রশ্ন তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা নতুন সরকারের জন্য সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা একটি রাষ্ট্রের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কখনোই পরিপূর্ণতা পায় না। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা কেবল সাংবাদিক সমাজের দাবি নয়—এটি সংবিধানসম্মত নাগরিক অধিকার রক্ষারও অংশ। তারা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পর্যায়ে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মামলার ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা চাপ, সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে হামলা, মামলা বা সামাজিকভাবে হেনস্তার শিকার হতে হয়। এসব পরিস্থিতির অবসানে দ্রুত বিচার, আইনগত সুরক্ষা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা জরুরি। ঢাকা প্রেস ক্লাব নতুন সরকারের কাছে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে—

১. সারাদেশে কর্মরত সংবাদকর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।
২. সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানি বন্ধে কার্যকর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ সেল/টাস্কফোর্স গঠন করতে হবে।
৩. গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় যুগোপযোগী, সাংবাদিকবান্ধব আইনগত পরিবেশ সৃষ্টি এবং বিদ্যমান গণমাধ্যম-সম্পর্কিত আইনসমূহ পুনঃপর্যালোচনা করতে হবে।
৪. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবীমা ও আর্থিক সহায়তা তহবিল গঠন করতে হবে।
৫. পেশাজীবী সাংবাদিকদের জন্য সরকারি কল্যাণ তহবিল ও নিয়মিত ভাতা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করতে হবে।
৬. সরকারি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক বা অগ্রাধিকার সেবা ব্যবস্থা চালু করতে হবে।
৭. সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছ, সহজ ও দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করে তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।
৮. গণমাধ্যম সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও বিধিমালা প্রণয়নের আগে সাংবাদিক সমাজ ও পেশাজীবী সংগঠনের মতামত বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে।
৯. সব সাংবাদিকের জন্য স্বাস্থ্য বীমা ও জীবন বীমা চালু ও বাস্তবায়ন করতে হবে।
১০. মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধে প্রেস কার্ডের আইনি মর্যাদা নিশ্চিত করতে হবে।
১১. সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১২. সাংবাদিক নিয়োগে স্বচ্ছ নীতিমালা, পেশাগত যোগ্যতা ও নৈতিক মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।
১৩. ডিজিটাল ও অনলাইন সাংবাদিকদেরও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মতো সমান সুযোগ-সুবিধা ও স্বীকৃতির আওতায় আনতে হবে।
১৪. সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
১৫. সাংবাদিকদের জন্য পৃথক ও স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়ন করে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৬. দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৭. সব সাংবাদিকের জন্য ন্যূনতম বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১৮. অস্থায়ী ও চুক্তিভিত্তিক সাংবাদিকদের চাকরি স্থায়ীকরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৯. নিহত ও আহত সাংবাদিকদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, পুনর্বাসন ও আজীবন সহায়তা প্রদান করতে হবে।
২০. সংবাদমাধ্যমে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃক শ্রম আইন লঙ্ঘন বন্ধ এবং শ্রম অধিকার নিশ্চিত করতে হবে।
২১. সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন ও দমনমূলক ধারা অপব্যবহার বন্ধ করে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা সংরক্ষণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে ভুয়া খবর, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরাপত্তা ও নীতিমালা স্পষ্ট করা, অনলাইন হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি। ঢাকা প্রেস ক্লাব মনে করে, রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সরকার, প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক থাকা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য—এটি রাষ্ট্র পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই গণমাধ্যমের স্বাধীন কণ্ঠস্বরকে ইতিবাচক দৃষ্টিতে দেখা এবং সমালোচনাকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে গ্রহণ করা উচিত।
নেতৃবৃন্দ নতুন সরকারের সার্বিক সফলতা কামনা করে বলেন, সাংবাদিক সমাজ দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। একই সঙ্গে স্বাধীন ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না—এমন দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করা হয়। শেষে ঢাকা প্রেস ক্লাব আশা প্রকাশ করে, নতুন সরকার সাংবাদিক সমাজের আস্থা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে এবং একটি গণমাধ্যমবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Dhaka Press Club Congratulates New Government, Calls for Strong Protection of Independent Journalism
Special Correspondent:
Dhaka Press Club has extended its heartfelt congratulations and best wishes to the newly formed government of the country. Terming the peaceful formation of the government through the continuation of the democratic process as a positive development, the organization expressed hope that under the new leadership, the country would move further ahead on the path of development, good governance, and the rule of law.
In a joint statement signed by Dhaka Press Club President Aurangzeb Kamal and General Secretary Md. Delwar Hossain, the leaders stated that among the four pillars of democracy, the media is one of the most vital. The media plays an indispensable role in building a bridge between the state and the people, reflecting public opinion, exposing irregularities and corruption, and raising issues of public interest in policy-making processes.
Therefore, the statement emphasized that granting formal recognition to the media as the fourth pillar of the state and ensuring its freedom and neutrality would be a timely and essential step for the new government.
The leaders further noted that responsible, objective, and investigative journalism plays an effective role in establishing good governance, transparency, and accountability in a state. Democracy can never reach its full potential without a free and independent media. Ensuring freedom of expression, the right to information, and the professional security of journalists is not merely a demand of the journalistic community—it is also an integral part of protecting constitutionally guaranteed citizens’ rights.
They expressed deep concern over the increasing incidents of violence, harassment, and legal cases against journalists in recent years. Journalists working at district and upazila levels, in particular, often perform their duties amid pressure, limitations, and serious risks. Many face attacks, false cases, or social harassment for reporting on local corruption and irregularities. To end such practices, the statement stressed the urgent need for speedy justice, legal protection, and administrative support.
Dhaka Press Club urged the new government to give special consideration to the following demands:
Introduce regular training and skill development programs for journalists across the country, including opportunities for modern and investigative journalism.
Form special cells or task forces to ensure effective law enforcement and speedy trials in cases of journalist abuse, attacks, and harassment.
Create a journalist-friendly legal environment by reviewing and updating existing media-related laws to protect press freedom.
Ensure security measures, health insurance, and financial assistance funds for district and upazila-level journalists.
Establish institutional arrangements for government welfare funds and regular allowances for professional journalists.
Introduce special assistance desks or priority service systems for journalists in government hospitals and key public institutions.
Ensure transparent, simple, and swift access to information from both government and private institutions by effectively implementing the Right to Information Act.
Make it mandatory to consult journalist communities and professional organizations before drafting media-related laws, policies, and regulations.
Introduce and implement health and life insurance schemes for all journalists.
Ensure legal recognition of press cards to prevent arrests of journalists in false and malicious cases.
Fully and effectively implement the Right to Information Act in all government and non-government institutions.
Enforce transparent recruitment policies, professional qualifications, and ethical standards in journalist appointments.
Bring digital and online journalists under the same recognition and facilities as print and electronic media professionals.
Ensure prompt investigation, case resolution, and exemplary punishment for perpetrators in journalist abuse cases.
Enact a separate and comprehensive Journalist Protection Law to ensure professional safety.
Take effective state measures to stop attacks, cases, and administrative harassment against journalists while on duty.
Ensure implementation of a minimum wage structure and wage board for all journalists.
Ensure job regularization and social security for temporary and contract-based journalists.
Provide state compensation, rehabilitation, and lifelong support to families of journalists who are killed or injured.
Stop violations of labor laws by media owners and management and ensure labor rights in media institutions.
Prevent misuse of black laws and repressive provisions against journalists and safeguard freedom of expression and professional dignity.
The statement further noted that in this technology-driven era, improving professional journalism standards is essential to combat fake news, misinformation, and disinformation. Ensuring digital security for journalists, establishing clear policies for news publication on digital platforms, and taking effective measures against online harassment were also described as urgent necessities.
Dhaka Press Club believes that strengthening democracy and national development requires mutual respect and cooperation among the government, administration, and the journalistic community. Constructive criticism is the beauty of democracy and serves as a supportive force in state governance. Therefore, independent media voices should be viewed positively, and criticism should be accepted as part of democratic practice.
Wishing the new government overall success, the leaders affirmed that the journalistic community will continue to play a responsible role in safeguarding democracy and national development. At the same time, they reiterated a firm commitment that there would be no compromise on the principles of independent and ethical journalism.
Finally, Dhaka Press Club expressed hope that the new government would uphold the trust, dignity, and rights of journalists and take effective initiatives to build a media-friendly, transparent, and accountable state system.

یہ رہا آپ کے فراہم کردہ بیان کا پاکستانی زبان (اُردو) میں مکمل، باوقار اور صحافتی معیار کے مطابق ترجمہ:
ڈھاکہ پریس کلب کی نئی حکومت کو مبارکباد، آزاد صحافت کے مضبوط تحفظ کا مطالبہ
خصوصی نمائندہ:
ڈھاکہ پریس کلب نے ملک کی نئی تشکیل شدہ حکومت کو دلی مبارکباد اور نیک تمناؤں کا اظہار کیا ہے۔ جمہوری عمل کے تسلسل کے ذریعے پُرامن طور پر حکومت کی تشکیل کو ایک مثبت پیش رفت قرار دیتے ہوئے تنظیم نے امید ظاہر کی ہے کہ نئی قیادت کے تحت ملک ترقی، اچھی حکمرانی اور قانون کی بالادستی کے راستے پر مزید آگے بڑھے گا۔
ڈھاکہ پریس کلب کے صدر اورنگزیب کمال اور جنرل سیکریٹری محمد دلور حسین کے دستخط شدہ مشترکہ بیان میں کہا گیا ہے کہ جمہوریت کے چار ستونوں میں میڈیا ایک نہایت اہم ستون ہے۔ میڈیا ریاست اور عوام کے درمیان ایک مضبوط پل کا کردار ادا کرتا ہے، عوامی رائے کی عکاسی کرتا ہے، بدعنوانی اور بے ضابطگیوں کو بے نقاب کرتا ہے اور عوامی مفاد کے امور کو پالیسی سازی کے عمل میں اجاگر کرتا ہے۔
اسی تناظر میں بیان میں زور دیا گیا ہے کہ میڈیا کو ریاست کے چوتھے ستون کے طور پر باضابطہ تسلیم کرنا اور اس کی آزادی و غیرجانبداری کو یقینی بنانا نئی حکومت کے لیے ایک بروقت اور ناگزیر قدم ہوگا۔
بیان میں مزید کہا گیا ہے کہ ذمہ دار، معروضی اور تحقیقاتی صحافت ریاست میں شفافیت، جوابدہی اور اچھی حکمرانی کے قیام میں مؤثر کردار ادا کرتی ہے۔ آزاد اور خودمختار میڈیا کے بغیر جمہوریت اپنی مکمل شکل اختیار نہیں کر سکتی۔ اظہارِ رائے کی آزادی، معلومات تک رسائی اور صحافیوں کے پیشہ ورانہ تحفظ کو یقینی بنانا صرف صحافتی برادری کا مطالبہ نہیں بلکہ آئینی طور پر شہریوں کے حقوق کے تحفظ کا بھی لازمی حصہ ہے۔
رہنماؤں نے حالیہ برسوں میں صحافیوں کے خلاف بڑھتے ہوئے تشدد، ہراسانی اور مقدمات پر گہری تشویش کا اظہار کیا۔ خاص طور پر ضلعی اور تحصیل سطح پر کام کرنے والے صحافی دباؤ، پابندیوں اور سنگین خطرات کے درمیان اپنی ذمہ داریاں انجام دیتے ہیں۔ مقامی بدعنوانی اور بے قاعدگیوں کی رپورٹنگ پر کئی صحافی حملوں، جھوٹے مقدمات اور سماجی ہراسانی کا شکار ہوتے ہیں۔ ان حالات کے خاتمے کے لیے فوری انصاف، قانونی تحفظ اور انتظامی تعاون کو ناگزیر قرار دیا گیا۔
ڈھاکہ پریس کلب نے نئی حکومت سے درج ذیل مطالبات پر خصوصی توجہ دینے کی اپیل کی:
ملک بھر کے صحافیوں کے لیے باقاعدہ تربیتی اور مہارت بڑھانے کے پروگرام متعارف کرائے جائیں، جن میں جدید اور تحقیقاتی صحافت کے مواقع شامل ہوں۔
صحافیوں پر تشدد، حملوں اور ہراسانی کے مقدمات میں مؤثر قانون نافذ کرنے اور فوری انصاف کے لیے خصوصی سیل یا ٹاسک فورس تشکیل دی جائے۔
میڈیا سے متعلق موجودہ قوانین کا جائزہ لے کر صحافت دوست قانونی ماحول بنایا جائے۔
ضلعی و تحصیل سطح کے صحافیوں کے لیے سکیورٹی، ہیلتھ انشورنس اور مالی معاونت کے فنڈز یقینی بنائے جائیں۔
صحافیوں کے لیے سرکاری فلاحی فنڈز اور باقاعدہ الاؤنس کے ادارہ جاتی انتظامات کیے جائیں۔
سرکاری ہسپتالوں اور اہم عوامی اداروں میں صحافیوں کے لیے خصوصی سہولت ڈیسک یا ترجیحی خدمات متعارف کرائی جائیں۔
حقِ معلومات کے قانون پر مؤثر عمل درآمد کے ذریعے سرکاری و نجی اداروں سے معلومات تک شفاف، آسان اور فوری رسائی یقینی بنائی جائے۔
میڈیا سے متعلق قوانین اور پالیسیوں کی تیاری سے قبل صحافتی تنظیموں اور برادری سے مشاورت کو لازمی بنایا جائے۔
تمام صحافیوں کے لیے ہیلتھ اور لائف انشورنس اسکیمیں نافذ کی جائیں۔
پریس کارڈ کو قانونی حیثیت دی جائے تاکہ جھوٹے اور بدنیتی پر مبنی مقدمات میں صحافیوں کی گرفتاری روکی جا سکے۔
صحافیوں کی تقرری میں شفاف بھرتی، پیشہ ورانہ اہلیت اور اخلاقی معیار کو یقینی بنایا جائے۔
ڈیجیٹل اور آن لائن صحافیوں کو بھی پرنٹ اور الیکٹرانک میڈیا کے مساوی تسلیم کیا جائے۔
صحافیوں پر تشدد کے واقعات میں فوری تحقیقات، مقدمات کے فیصلے اور مجرموں کو مثالی سزائیں دی جائیں۔
صحافیوں کے پیشہ ورانہ تحفظ کے لیے ایک جامع اور علیحدہ جرنلسٹ پروٹیکشن قانون نافذ کیا جائے۔
دورانِ ڈیوٹی صحافیوں کے خلاف حملوں، مقدمات اور انتظامی ہراسانی کے خاتمے کے لیے ریاستی اقدامات کیے جائیں۔
تمام صحافیوں کے لیے کم از کم اجرت اور ویج بورڈ کے نفاذ کو یقینی بنایا جائے۔
عارضی اور کنٹریکٹ پر کام کرنے والے صحافیوں کے لیے ملازمت کا تحفظ اور سماجی سلامتی فراہم کی جائے۔
شہید یا زخمی صحافیوں کے خاندانوں کے لیے ریاستی معاوضہ، بحالی اور تاحیات معاونت فراہم کی جائے۔
میڈیا مالکان کی جانب سے لیبر قوانین کی خلاف ورزی روکی جائے اور صحافیوں کے مزدور حقوق کا تحفظ کیا جائے۔
سیاہ قوانین اور جابرانہ دفعات کے غلط استعمال کو روکا جائے اور اظہارِ رائے کی آزادی و پیشہ ورانہ وقار کا تحفظ کیا جائے۔
بیان میں مزید کہا گیا کہ ٹیکنالوجی کے اس دور میں جعلی خبروں، غلط معلومات اور گمراہ کن پروپیگنڈے کے خلاف پیشہ ورانہ صحافت کو مضبوط بنانا وقت کی اہم ضرورت ہے۔ صحافیوں کے ڈیجیٹل تحفظ، آن لائن پلیٹ فارمز پر خبر کی اشاعت کے لیے واضح پالیسیوں اور آن لائن ہراسانی کے خلاف مؤثر اقدامات کو بھی ناگزیر قرار دیا گیا۔
ڈھاکہ پریس کلب کا ماننا ہے کہ جمہوریت اور قومی ترقی کے استحکام کے لیے حکومت، انتظامیہ اور صحافتی برادری کے درمیان باہمی احترام اور تعاون ضروری ہے۔ تعمیری تنقید جمہوریت کا حسن ہے اور ریاستی حکمرانی کے لیے معاون قوت ثابت ہوتی ہے۔ اس لیے آزاد میڈیا کی آواز کو مثبت انداز میں لیا جانا چاہیے اور تنقید کو جمہوری عمل کا حصہ سمجھا جانا چاہیے۔
نئی حکومت کی مجموعی کامیابی کی دعا کرتے ہوئے رہنماؤں نے کہا کہ صحافتی برادری جمہوریت اور قومی ترقی کے تحفظ میں اپنا ذمہ دارانہ کردار ادا کرتی رہے گی۔ ساتھ ہی اس عزم کا اعادہ کیا گیا کہ آزاد، غیرجانبدار اور اخلاقی صحافت کے اصولوں پر کوئی سمجھوتہ نہیں کیا جائے گا۔
آخر میں ڈھاکہ پریس کلب نے امید ظاہر کی کہ نئی حکومت صحافیوں کے اعتماد، وقار اور حقوق کا احترام کرے گی اور ایک میڈیا دوست، شفاف اور جوابدہ ریاستی نظام کے قیام کے لیے مؤثر اقدامات کرے گی۔

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.